টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে টাইগারদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হবে কি না তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। এ বিষয়ে আজ আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তবে এ বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। একই সঙ্গে সূচি ঘোষণা হয়ে যাওয়ায় বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধও জানিয়েছে আইসিসি। তবে বাংলাদেশ এখনও ভারতে না খেলার সিদ্ধান্তেই অনড় আছে।









