শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী

স্টাফ রিপোর্টার

দুই ওপেনার ভালো শুরু পরও ব্যাটিংয়ে চাপ এড়াতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত কেন উইলিয়ামসন ও জিমি নিশামের লড়াকু ইনিংসে ১৬৫ রানের পুঁজি পায়। জবাবে, ১৫৩ রানে থামে সিলেট টাইটান্সের ইনিংস। তাতে ১২ রানের হারে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই হয় সিলেটের বিদায়। সিলেটের বিপক্ষে দারুণ এই জয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এবারের ফাইনাল।

রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সিলেট টাইটান্স। সেই ধাক্কা সামলে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭০ রান। সেখান থেকে আর সিলেটের ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির ইনিংস থামে ১৫৩ রানে। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে। এছাড়া ৩৭ রান করে সিলেটকে জয়ের আশা দেখিয়েছিলেন স্যাম বিলিংস। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিনুরা ফার্নান্দো। এছাড়া ১ উইকেট নেওয়া আব্দুল গাফফার সাকলাইন খরচ করেন মোটে ১৯ রান।

এমন দারুণ বোলিংয়ের আগে মিরপুরে ব্যাট হাতে চাপে পড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল। ফারহান ২৬ ও তানজিদ ৩২ রানে ফিরলে খানিকটা বিপদে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন দুই কিউই ব্যাটার কেন উইলিয়ামসন ও জিমি নিশাম। উইলিয়ামসন ৩৮ বলে ৪৫ ও নিশাম ২৬ বলে করেন ৪৪ রান। সিলেট টাইটান্সের হয়ে ২৩ রানে ৩ উইকেট নেন সালমান ইরশাদ।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স: ১৬৫/৯, ২০ ওভার (উইলিয়ামসন ৪৫*, নিশাম ৪৪, সালমান ৩/২৩)।
সিলেট টাইটান্স: ১৫৩/৮, ২০ ওভার (ইমন ৪৮, বিলিংস ৩৭, বিনুরা ৪/১৯)
ফল: রাজশাহী রয়্যালস ১২ রানে জয়ী।
ম্যাচসেরা: বিনুরা ফার্নান্দো।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD