শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

১২.৩৭ কোটি হারিয়ে সাড়ে ২.৮১ কোটি পাচ্ছেন মুস্তাফিজ

স্টাফ রিপোর্টার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) কিনে নিয়েছিল বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনে শেষ পর্যন্ত কলকাতায় খেলা হয়নি তার। আইপিএলে খেলতে না পারলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন মুস্তাফিজ। তাকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা) সরাসরি দলভুক্ত করেছে লাহোর কালান্দার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে লাহোর কালান্দার্স জানায়, মুস্তাফিজকে নিয়েছে তারা ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে।

লাহোর কালান্দার্স পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন। গত মৌসুমে শিরোপা জেতার সময় এ দলটির হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। এই দলের হয়েই গত আসরে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ। এবার ফিজকে নিল তারা। বাকিদের কেউ খেলবেন কিনা, সেটা নিলামের ওপর নির্ভর করছে।

কালান্দার্সের ফেইসবুক পেজে বলা হয়, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে নেয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারে ফিরে এসেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।’

সেই পোস্টেই উল্লেখ করা হয় মুস্তাফিজের পারিশ্রমিকের পরিমাণ।

আগে দুই দফায় নেয়া হলেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন একবারই। ২০১৮ আসরে কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে তিনি উইকেট নিয়েছিলেন চারটি।

পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল কালান্দার্স। সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ী দল তারা।

আইপিএল শুরু হবে ২৬ মার্চ। তার তিনদিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। ৬ দল থেকে বাড়িয়ে এবার ৮ দল নিয়ে হবে পিএসএল। আগের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার বেছে নেয়া হয়েছে নিলাম পদ্ধতি। নিলাম হবে আগামী বুধবার। এবারের নিলামে বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার দল পাবেন বলে আশা করা যাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD