গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে আলোচনা-গুঞ্জন সৃষ্টি হয়েছে।
পলায়নকারী বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় থেকে বন্দী রিম্পা নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, কৌশলে ওই বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছেন। তবে এ ব্যাপারে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলর ও জেল সুপারকে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোনে যোগাযোগ সম্ভব হয়নি।
এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় থেকে বন্দী রিম্পা নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে শুক্রবার কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন









