সোমবার | ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

কুষ্টিয়া

খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

লালটু আহমেদ, স্টাফ রিপোর্টার

রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় খুলনা রেঞ্জে ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সার্কিট হাউজে আগমন করলে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানান।
অতঃপর ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরে, সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স কুষ্টিয়ার সভাকক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এর সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলার সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিআইজি মহোদয়ের নিকট পেশ করেন। ডিআইজি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। প্রধান অতিথি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এছাড়াও জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ মোকবুল হোসেন, কমান্ড্যান্ট(পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),কুষ্টিয়া, মোঃ রাফিউল রহমান, সিনিঃ সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি),খুলনা, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সকল থানা,কুষ্টিয়া, ডিআইও(১), ডিএসবি, কুষ্টিয়া, ওসি, ডিবি সহ কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD