চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্বাবধায়কের বদলি জনিত বিদায় ও নবাগত তত্বাবধায়কের যোগদান করেছেন। বৃহস্পতিবার( ১৪ ই আগস্ট) সকাল ১১ টা ঘটিকায় ডাঃ মুহাম্মদ মশিউর রহমান কার্যালয়ে এসে যোগদান করে বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোর্শেদ আলম। বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ নবাগত তত্ত্বাবধায়ককে ফুলের সংবর্ধনা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। নবাগত তত্বাবধায়ককে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। এর সাথে সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনের সকলের সহযোগিতা কামনা করেন। জানা যায়, নবাগত তত্ত্বাবধায়ক হিসাবে ডাঃ মুহাম্মদ মশিউর রহমান যোগদানের আগে দীর্ঘদিন নাটোর জেলায় সিভিল সার্জন এর দায়িত্বে ছিলেন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে ছিলেন। নবাগত তত্বাবধায়কের বাড়ি নওগাঁ জেলায় আত্রাই উপজেলায় কয়রা গ্রামে। অপরদিকে বদলি কৃত বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ চাঁপাইনবাবগঞ্জ বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় সাড়ে তিন বছর কর্মকালীন সময় সততা- নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে থাকে। চাঁপাইনবাবগঞ্জবাসীর সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন। বিদায় কালে চাঁপাইনবাবগঞ্জ বাসীর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সিক্ত হন তিনি। তিনি বর্তমানে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব – কিডনি হাসপাতালে যোগদান করবেন। বিদায় কালে ডাঁ মোঃ মাসুদ পারভেজ বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ অনেক আন্তরিকভাবে আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই জেলার মাটি ও মানুষের মাইয়া যত্ন করে রেখে দেবো মনের গভীরে। দূর থেকে ভালোবেসে যাবো নিরন্তন। ভালো থেকো প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী । আপনারাও আমাকে স্মরণ রাখবেন, তার সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।









