শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

স্টাফ রিপোর্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রবিবার ভোররাতে ঘারিন্দা বাইপাস আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনাটি ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ হোসেন জানান।

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫) ও ভুক্তা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সিএনজি চালক আব্দুল আলীম (৫৮)।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ভোর রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দুজনই মারা যান।

ওসি শরীফ হোসেন বলেন , দুর্ঘটনাকবলিত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD