ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এই সংগঠনটির শীর্ষ নেতৃত্বে আগামী মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজিব মিনা।
গত রবিবার ঢাকার একটি ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের নবম গ্রেড থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়।
সভাপতি পদে বিজয়ী মোঃ রাজিউর রহমান বর্তমানে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রাজিব মিনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত।
নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম। সহ-সভাপতি বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও জনাব পলাশ পাল। সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর ও মোঃ আসলাম হোসেন। কোষাধ্যক্ষ পদে মোঃ জাকির হোসেন।
এছাড়া বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগে ড. মোঃ আবু সাঈদ মিয়া, চট্টগ্রামে মোঃ সিরাজুল মোস্তফা, খুলনায় এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, রাজশাহীতে মোঃ নজরুল ইসলাম এবং বরিশাল বিভাগে মোঃ নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান এবং গবেষণা ও প্রকাশনা পদে মোঃ আহসানুল কবির বুলবুল নির্বাচিত হন। সমাজকল্যাণ সম্পাদক পদে মোসাঃ সুমি খাতুন, আইন সম্পাদক পদে আইন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান বিজয়ী হয়েছেন।
এছাড়াও মহিলা বিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা পদে আদনান জুবায়ের এবং আপ্যায়ন সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নতুন নেতৃত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের অধিকার রক্ষা এবং মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।









