মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

থার্ড টার্মিনাল পরিচালনায় কনসোটিয়ামের সঙ্গে চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানিজ কোম্পানি কনসোটিয়ামের সঙ্গে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলাই) দুপুরে বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের চেষ্টা চলছে। তবে তার আগে জাপানিজরা ৩১ জুলাই বিট সাবমিট করবে।  এ নিয়ে চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী তারিখ জানা যাবে।  তবে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরের কাজ প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে ডিসেম্বরে তারা উদ্বোধন করতে চান। তার আগে জাপানিজ কোম্পানির সাথে চুক্তি হবে।  তারপর উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত।

এ সময় তিনি আরো জানান, বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় ড্রোন ওড়ানো বন্ধে সতর্কতা জরুরি। এজন্য আগে সবাইকে নিয়মগুলো দেখার পরামর্শ দেন তিনি।

এমআইকে/এআরএম

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD