বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

নবীনগর

নবীনগরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

তানজিনা আক্তার শিলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাস্থ্য সহকারীদের দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি আজও (সোমবার, ৬ অক্টোবর ২০২৫) অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির আজ ষষ্ঠ দিন চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (BHAA) নবীনগর উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন খান।
এ সময় বক্তব্য দেন সাইফুল ইসলাম ফরহাদ, ফারজানা সুমী এবং মানসুরা মালা।
বক্তারা বলেন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ন্যায্য দাবিসমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে গিয়েছি।”
তারা আরও জানান, তাদের ৬ দফা দাবি হলো—
১. নিয়োগবিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সনদ/সমমান সংযোজন,
৩. ১৪তম গ্রেড প্রদান,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং
৬. ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ইপিআই (টিকাদান কর্মসূচি), আসন্ন টাইফয়েড ক্যাম্পেইনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।
কর্মবিরতির সময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য সহকারীদের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD