অদ্য ১৯/১১/২০২৫ রোজ বুধবার আশা-পিরোজপুর জেলার উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ লক্ষ্যে পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব আবু সাঈদ এর নিকট ৪২৫টি কম্বল হস্তান্তর করা হয় । এ সময়ে উপস্থিতি ছিলেনে এডিসি জেনারেল (সার্বিক) মহোদয় সহ জেলাপ্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
আশা-এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ গোলাম কিবরিয়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট উল্লেখিত কম্বল হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, পিরোজপুর সদর অঞ্চলের আরএম মোঃ বাবুল হোসেন সাপোর্ট ইঞ্জিনিয়ার, ম্যানেজার এমএসএমই পিরোজপুর ও ভান্ডারিয়া এছাড়া পিরোজপুর সদর-০১ ব্রাঞ্চের ম্যানেজার, এসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে উল্লেখ্য যে এডিশনাল ডিভিশনাল ম্যানেজার বলেন- আশা প্রতিবছর প্রায় একশত কোটি টাকা সামাজিক কর্মসূচিতে ( যেমন- শীতবস্ত্র বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি ইত্যাদি) ব্যয় করে থাকে। তারই অংশ হিসাবে আশা-পিরোজপুর জেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসক মহোদয়ের নিকট কম্বল হস্তান্তর করা হলো। সারা বাংলাদেশে সকল জেলায় আশার উদ্যোগে জেলা প্রশাসক মহোদয়ের নিকট কম্বল হস্তান্তর করা হচ্ছে। জেলা প্রশাসক মহোদয় আশার সার্বিক কর্মসূচি নিয়ে ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্য্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।









