মঙ্গলবার | ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ফরিদপুর তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যায় একমাত্র অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশের যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরের দিকে বাড়ির পাশের কলাবাগান থেকে ঘাতককে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম।

তিনি বলেন, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির পাশের এক কলাবাগান থেকে আকাশ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়

 

র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, অভিযুক্তের বাড়ির পাশের কলার বাগান থেকে আমরা তাকে গ্রেফতার করি। বর্তমানে তাকে কোতয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতারের সময় ওই ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

সোমবার (২৭ এপ্রিল ) রাত ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন।
এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আরেকজন আহত হন। তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। হামলাকারী মানসিক ভারসাম্যহীন বলে আমরা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD