শুক্রবার | ২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয় কেআইবিতে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে।

তিনি বলেন, একই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কি ছিল।
সম্মেলনের যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আর একটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD