বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর প্রায় ৮ কিলোমিটার বেরিবাদ ভাঙ্গনের মুখে অধিকাংশ স্থানই বিলীন হয়ে গেছে। এতে এই নদীর পাড়ের প্রায় শতাধিক গ্রামের বাসিন্দারা ঝুঁকিতে থাকায় বেরিবাধ রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুর ১২টার দিকে বিষখালী নদী সংলগ্ন কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধণ এলাকার অংশে মানববন্ধন করেছে ঐ এলাকার দুই শতাধিক বাসিন্দ। এ সময় তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশকর্মী আরিফ রহমানসহ সাংবাদিক ও স্থানীয় প্রায় দুই শতাধীক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ বছরে ধরে বিষখালী নদীর ভাঙনের কবলে পড়ে শতাধীক পরিবার ভিটে মাটি হারা হয়েছেন। শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কালমেঘা ইউনিয়নের বধু ঠাকুরানী বাজারের শতাধিক দোকান, মসজিদ, ঈদগাহ মাঠ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কালমেগা বাজারের পুর্ব পাশ ভাঙ্গন কবলিত স্থানে ব্লক দিয়ে ভাঙ্গন রোধ করেছে। এই ব্লকের দক্ষিণ ও উত্তর পাশ দিয়ে বেরিবাধ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশটুকু যদি ব্লক দিয়ে বাধ তৈরি করা হয় তাহলে এই ভাঙ্গন থেকে বসতবাড়ি এবং ফসলে জমি রক্ষা পাবে বলে ধারণা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বরগুনা নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান জানান, আমরা ওই স্থানে গিয়ে সার্ভে করবো। যদি ভাঙ্গন কবলিত এলাকা হয় অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করব।









