বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩
ফাইল ছবি

বিএনপি নেতার ওপর হামলা, আহত ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাঁর সহযোগী সহিদ পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রাকিব নরসিংদীর রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রাকিবকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আটক করা হয়। তবে তাঁর সহযোগী সহিদ পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে রাকিবকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তার রাকিবসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাকিবকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD