মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩

মুন্সীগঞ্জে বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মমতাজ নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদীখান-মুন্সীগঞ্জ সড়কের কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

জানা গেছে, মুন্সীগঞ্জের বজ্রযোগীনি এলাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিক স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার হলেও বিদেশগামী দুবাই প্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী মমতাজ বেগম পানিতে নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজে যোগ দিয়ে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে।

 

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসে ১১ জন যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে। একজন মারা গেছেন। আহতদের সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD