রাজবাড়ীতে জামায়াত এনসিপি ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে রাজবাড়ী আজাদী ময়দানে জামায়াত এনসিপি ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে গন সমাবেশ অনুষ্ঠিত হয় , জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সঞ্চালনায় জেলা জামায়াতের সেক্রেটারি আলিমুজ্জামান, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোবারক হোসেন, রাজবাড়ী পৌর আমীর ডাঃ হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আবু তাহের তানভীর, এনসিপি আহ্বায়ক আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের তাল বাহানা, দ্রব্য মূল্য উদ্ধগতি , সরকারে অবৈধ ভাবে আটক নির্যাতন বন্ধের দাবিতে আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান সড়ক ও রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে সমাপ্তি ঘোষণা করেন।









