বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে শ্লোগানকে সামনে রেখে শুরু হতে যাওয়া নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এ অংশগ্রহণের জন্য  সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা দলের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯ এপ্রিল ২০২৬) এ. কে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার আয়োজনে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।

এসময়ে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর  খেলোয়াড়
বাছাই এঁর কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। এসময়ে
সদর উপজেলা ও পৌরসভার কর্মকর্তা, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বৃন্দ
জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও উদীয়মান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার  অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট, তায়কোনডো ও দাবা’র বালক-বালিকা দলের জন্য খেলোয়ার বাছাই করা হয়। যুব উন্নয়ন অফিসার, মীর মোহাম্মদ সাফি, সদর, সিরাজগঞ্জ সদস্য সচিব হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ০৮ টি ইভেন্ট এর বালক ও বালিকাদের টিম গঠনে সার্বিক সমন্বয় করেন।এছাড়া ও পৌরভার কর্মকর্তা শাহ আলম উপ কমিটির সহযোগিতার টিম গঠন সম্পন্ন করেন। প্রতিভা ও শারীরিক সক্ষমতা বিবেচনায় খেলোয়াড় হিসেবে চুড়ান্ত করা হয়। এবং আগামী ০২ মে ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান সিলেট জেলা হতে বিকেল ৩ ঘটিকায় ভার্চুয়ালি সারা বাংলাদেশে এর শুভ উদ্বোধন করবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD