বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

নাহিদ ইসলাম

সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

স্টাফ রিপোর্টার

গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। মো. নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থ কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করবো। হাম এর মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করবো। জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা।

আমাদের দুর্ভাগ্য গত ষোলো বছর যে সংস্কার এর কথা বলতে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার এর আলোচনা করেছে,  এখনো আমাদের সেসব নিয়ে পড়ে থাকতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।’

সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এগারো দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি আয়োজন করেছে ।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে দুটি প্রশ্ন দেখা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ। বিএনপি চেয়েছিলো নির্বাচন। আমরা সংস্কারের জন্য গণপরিষদ এর দাবি জানিয়েছিলাম। পরে বিএনপি সংস্কার এর আলোচনা অংশ নেয়। এজন্য আমরা গণপরিষদ এর পরিবর্তে সংস্কার পরিষদ এর দাবি মেনে নেই।’

বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে। কারণ জুলাই সনদকে তারা নিজেদের দলীয় ইশতেহার এ পরিণত করেছে। এজন্য গণভোটের প্রশ্ন দেখা দেয়। কারণ সংবিধান এর ফ্রেমওয়ার্ক এর মধ্যে সংবিধান এর মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এজন্য গাঠনিক ক্ষমতা সংস্কার পরিষদ এর কথা এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি এসব মেনে নিয়েছে। এখন বিএনপি কথার বরখেলাপ করেছেন। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’

সংকট সমাধানে দ্রুত সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকারকেবলবো দ্রুত সংবিধান সংস্কার পরিষদ করে এই সংকটের সুরাহা করেন। জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন। নাহলে এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।’

সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।‌ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD