নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজিত শম্ভুপুরা ইউনিয়নবাসীর জন্য ৩০ জন এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নোবেল মীরের সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চত্তরে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সুযোগ পুত্র ও রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাসেল ভূইয়া, যুবদল নেতা হারুন রশীদ মিঠু, কাউসার আহমেদ, রাকিব হোসেন, আরিফ হোসেন, মোঃ সোহেল সহ যুবদলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রত্যাশীদের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণের পাশাপাশি লেবু পানি, ও দুপুরের খাবার পরিবেশন করেন শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ও আজকের অনুষ্ঠানের তত্বাবধায়ক মোঃ নোবেল মীর।
এসময় তিনি বলেন, আমি প্রতিবছর শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ জনগণের জন্য শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিনামূল্যে ঔষধ বিতরণ ও ফ্রি ডাক্তারের সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান পদ প্রার্থী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষ আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থণ চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সেবা করতে পারি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।









