রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার বাবা আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে তার বাবাকেও আটক করে কসবা থানা পুলিশ। প্রধান আসামিকে কসবা থানায় আনা হয়েছে।

 

গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন চৌধুরীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাতে নিহতের পিতা গিয়াস উদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার পিতা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিন বলেন, মামলা দায়েরের অল্প সময়ের মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে কসবায় আনার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD