রবিবার | ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

নবীনগর

ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ

তানজিনা আক্তার শীলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ উদ্‌যাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম বাদল, শাহনূর খান আলমগীর, আইকে ইব্রাহিম, আবু কাওসার, মিঠু সূত্রধর পলাশ, হোস্ট বিক্রয় ডট কম কর্ণধার ও প্রেসক্লাবের সদস্য খন্দকার মোঃ আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম রবিন, দেবব্রত দাস, জামাল হোসেন পান্না, সাফিউল আলম, সাধন সাহা জয়, হেলাল উদ্দিন, আলামিন, খান জাহান আলী চৌধুরী, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, এমকে জসীমউদ্দিন, নাসিরুদ্দিন, কাওসার আলম, মো. হোসাইন ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র উঠে আসে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘ ৪১ বছর ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD