তারুন্যের উৎসব উপলক্ষে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট খেলতে রাজবাড়ী ২টি কলেজ ঢাকায় খেলার সুযোগ পেয়েছে। এর মধ্যে কালুখালী সরকারী কলেজ একটি। এজন্য কলেজটির শিক্ষার্থীরা সোমবার আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কালুখালী উপজেলা পরিষদ ও আর্চ ব্রীজ এলাকা প্রদক্ষিন করে।
পরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ, কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক মনজুর রহমান মিঞা,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।









