বুধবার | ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক শামীম মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের বাসিন্দা। তিনি কদম আলী মোল্লার ছেলে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে বড় স্টেশনসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি ও তার সঙ্গে থাকা লাগেজ পরীক্ষা করে প্রায় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি কুমিল্লা থেকে গাঁজা কিনে চাঁদপুর হয়ে শরীয়তপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD