বুধবার | ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মেডিক্যাল মোড় পদ্মা ক্লিনিকের সামনে  এ ঘটনা ঘটে।

 

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী দীর্ঘদিনের বন্ধু। বুধবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD