রাজধানীর রমনা এলাকা থেকে একটি চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার সুমন হাওলাদার (২৪) একটি সিএনজি চুরি চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিবির মতিঝিল বিভাগ রমনা এলাকায় অভিযান চালায়। এ সময় রমনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে চোরাই একটি সিএনজিসহ সুমন হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









