রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ছেলেকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে এক মর্মান্তিক ঘটনায় পাঁচ বছরের ছেলেকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) এবং তার ছেলে হুজাইফা (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া বেগম প্রথমে তার ছেলে হুজাইফাকে গলাকেটে হত্যা করেন। পরে নিজেও গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন এবং সুমাইয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুমাইয়া বেগম গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD