শুক্রবার | ২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩

ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং অপরাধ নিয়ন্ত্রণে যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বসিলায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনের পর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পুলিশ ক্যাম্পটি সরেজমিনে পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি বসিলা এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরবর্তীতে মোহাম্মদপুর থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

ওপেন হাউস ডে-তে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের দায়িত্ব ও কর্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, র‍্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মোহাম্মদপুর থানার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD