বৃহস্পতিবার | ৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩

বরিশাল

দুর্নীতিবাজ কর্মকর্তাকে বড় পদায়ন, বরিশাল জেনারেল হাসপাতালে ব্যাপক উত্তেজনা

বিশেষ প্রতিনিধি

বরিশাল জেনারেল হাসপাতালে গত ২১ জুলাই দুর্নীতি দায় থাকা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: মনিরুজ্জামানকে কোন প্রকার তদন্ত ছাড়াই ও এস ডি থেকে বরিশালে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক পদে প্রদান করা হয়, এই নিয়ে বরিশাল জেলা শহরে তুমুল হট্টগোল চলছে সাধারণ জনগণ জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দুর্নীতির দায়ে ওএসডি হওয়া এই ডাক্তার মনিরুজ্জামান কে অদ্যাবধি যোগদান করতে দেয়নি। জনশ্রুতি রয়েছে কোন খুঁটির জোরে এই দুর্নীতিবাজ ডাক্তার মনিরুজ্জামান সাজা না পেয়ে আবার বরিশালে পদোন্নতি পায় ? বিশেষ সূত্রে জানা যায় এই দুর্নীতিবাজ ডাক্তার মনিরুজ্জামান কোন এক ঠিকাদারের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তার এই পোস্টিং করান। ৫ ই আগস্ট এর পর বরিশালে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক পদে ডাক্তার এ এস এম মঞ্জুর ইলাহী যোগদান করার পর হাসপাতালের দীর্ঘদিনের দুর্নীতি ,অনিয়ম, জরাজীর্ণতা দূর করেছেন, কর্মকর্তা কর্মচারীদের ১০০% কর্মস্থলে উপস্থিতি এদের দীর্ঘদিনের আটকে যাওয়া পদোন্নতি, নিয়োগ স্বচ্ছ ভাবে সম্পন্ন করেছেন। সেবার মান ব আগের চেয়ে বহুগুণ সবকিছু মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে বরিশাল জেলায় স্বাস্থ্য সেবায় ভাবমূর্তি ফিরিয়ে এনেছিলেন, এমনই এক সময় দুর্নীতিবাজদের ছোবলে এই ডাক্তার এ এস এম মঞ্জু ই এলাহীকে ওএসডি করা হয়, যা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় এমপি হস্তক্ষেপ করেন, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কর্মকর্তা কর্মচারী জনগণ স্থানীয় ডাক্তারদের সংগঠনের নেতাকর্মীরা এই দুর্নীতিবাজ ডাক্তার মনিরুজ্জামানকে অদ্যবধি যোগদান করতে দেয়নি এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কোনো ফয়সালা করতে পারেনি বিষয়টি অতীব জরুরী। সকলের প্রত্যাশা শীঘ্রই এই দুর্নীতিবাজ ডাক্তার মনিরুজ্জামান এর আদেশ বাতিল করবে স্বাস্থ্য মন্ত্রণালয় তবেই বরিশালের পরিবেশ স্বাভাবিক হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD