সোমবার | ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩

ডিআইজি, রাজশাহী

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ

এনামুল হক নাসিম

রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। মামলা রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত এবং মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জের এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগস্ট মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় আগস্ট মাসে মামলা রহস্য উদ্ঘাটনে বিশেষ সাফল্যের জন্য শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্তকে রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা এবং মাদকদ্রব্য উদ্ধারে সাফল্যের জন্য ডিবি, চাঁপাইনবাবগঞ্জের এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসানকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। পরে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ সংশ্লিষ্ট জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD