রবিবার | ২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎

তানজিনা আক্তার শিলা,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে “সমাজে উদ্ভাবন, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে একটি র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎সোমবার (১৩ অক্টোবর) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়  মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট লেখক মোহাম্মদ হোসেন শান্তি, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলম, নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
‎মহড়ায় অংশ নেয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হয়।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। পরিবার ও সমাজ পর্যায়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণই পারে দুর্যোগের ক্ষতি কমাতে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD