শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

নরসিংদীতে আটক কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় সেই তরুণ

স্টাফ রিপোর্টার

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তরুণ এক কসাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। ইতোমধ্যে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে থানা হেফাজতে নিলেও এলাকা জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড়।

ভিডিও ফুটেজে দেখা যায়, গত ২৪ জুন সকালে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে হত্যা করা হচ্ছে। ঘটনাটি নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫) সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। তিনি পেশায় একজন কসাই। স্থানীয় বাজারে গরু জবাইসহ দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে প্রতিবেশী খালার পালিত একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে নির্মমভাবে হত্যা করেন।

তবে মোহাম্মদ আলী নেশাগ্রস্ত হলেও কুকুরটি নিজের ইচ্ছায় হত্যা করেননি বলে দাবি করেছেন তার স্ত্রী পাখি আক্তার। তার ভাষ্যমতে, কুকুরটি ছিল প্রতিবেশী খালা শাহিনারা ও খালাতো ভাই সোহাগ মিয়ার পালিত। খালার নির্দেশে কুকুরটিকে নাগরিয়াকান্দি সেতুর ওপর নিয়ে গিয়ে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় যদি সাজা হয়, তাহলে সংশ্লিষ্ট সবারই হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানায়, নিষ্ঠুর এই ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে ইতোমধ্যে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাকি সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD