বৃহস্পতিবার | ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

আজহারুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে নিজের মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। পাশাপাশি পঞ্চগড় সদরের মালাদাম বাজারেরও উল্লেখ রয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা মহারাজার দিঘিতে একটি মরদেহ ভাসতে দেখে পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “মহারাজার দিঘি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে, যা জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চিরকুটে উল্লিখিত অভিযোগের সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD