সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে হত্যার পর মরদেহ করেন ৮ টুকরো

স্টাফ রিপোর্টার

রাজধানীর মুগদা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের মাথা উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে র‍্যাব।

‎সোমবার (১৮ মে) উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহ নিয়ে র‍্যাব- ৩ এর উপ-পরিচালক স্কোয়াডন লিডার সাইদুর রহমান এ তথ্য জানান।

‎উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ সৌদি প্রবাসী মুকাররমের বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সাইদুর রহমান বলেন, ‘পরকীয়া প্রেমিকা ও তার বান্ধবীর হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসী মুকাররম। পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর মরদেহ ৮ টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেয়।’

‎এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে পরে মধ্যরাতে পার্শ্ববর্তী মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে নিহত ব্যক্তির মাথার অংশ ৫৭ নম্বর বাড়ির গলির ভেতর থেকে উদ্ধার করা হয়।

‎এর আগে, গতকাল রোববার বিকেলে রাজধানীর মুগদা এলাকার মান্ডা আবদুল গনি রোডের একটি বাড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে মাথার অংশও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাথা ও দেহের খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD