শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

পাংশা

পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমী’র উদ্ভাবনী প্রকল্পে অভাবনীয় সাফল্য

উপজেলা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আব্দুল মাজেদ একাডেমি ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’কর্মসূচির উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

গত ১১ জুন পাংশা উপজেলায় অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে প্রতিষ্ঠানটি ৯টি দলের মধ্যে প্রথম স্থান লাভ করে। পরবর্তীতে ১৪ জুন রাজবাড়ী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচটি দলের মধ্যে সেরা হয়ে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আক্তার পলি ও শারমিন আক্তারের তত্ত্বাবধানে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজীব আগারওয়ালা, মো. দিদার হোসেন এবং এস এ এম দাউদ যৌথভাবে ‘Smart School Management System’ নামে উদ্ভাবনী প্রকল্পটি তৈরি করে।

কি প্রকল্প ? কি কাজে লাগবে:
—————————–
প্রকল্পটিতে স্বল্প খরচে আধুনিক ও কার্যকর স্কুল ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। এতে Automatic Face Detection প্রযুক্তির মাধ্যমে একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ, উপস্থিতির তথ্য সংরক্ষণ এবং রিপোর্ট প্রস্তুত করা সম্ভব হবে। শিক্ষার্থী বা শিক্ষক স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গে উপস্থিতির সময় সিস্টেমে নিবন্ধিত হবে। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয় এসএমএস পাঠানো হবে। এছাড়া সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক উপস্থিতির তথ্য সংরক্ষণ, অতিরিক্ত জনবল ও কাগজপত্রের ব্যবহার কমানোর সুবিধাও থাকবে।

২৯ জুন ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ অনুষ্ঠানে প্রকল্পটি উপস্থাপন করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD