বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩

পাংশা

পাংশার শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক ও ডিভাইসমুক্ত করে শিক্ষা ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয় সংক্রান্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের অনুকুলে প্রাপ্ত বিশেষ বরাদ্দ দিয়ে পাংশা উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সংযোগ রাস্তা ও খেলার মাঠ মাটি ভরাট ও সংষ্কার কাজ করা হচ্ছে। উপদেষ্টার ঐকান্তিক ইচ্ছায় এ উপজেলার শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও সাংষ্কৃতিক চর্চার মধ্যে ফিরিয়ে আনা হবে। তবেই মাদক ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে নতুন প্রজন্মকে মুক্ত করে এক সম্ভাবনাময় প্রজন্ম গড়া সম্ভব।

এ লক্ষ্যে এ অর্থবছর উপজেলার কিছু স্কুল ও মাদ্রাসায় মাঠ ও রাস্তা সংষ্কার করা হচ্ছে। কিছু প্রতিষ্ঠানে লাইব্রেরি সংষ্কার করা হচ্ছে। একই সাথে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে। অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল বেঞ্চ, সিলিং ফ্যান, রিচার্জেবল লাইট, শিশুদের জন্য দোলনা সরবরাহ করা হবে। মাধ্যমিক বিদ্যালয় সমুহে হারমোনিয়াম ও দাখিল মাদ্রাসায় সাউন্ড সিস্টেম সরবরাহ করা হবে। মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল পর্যায়ের মাদ্রাসা সমুহের ওয়াশব্লকের হাইজিন রক্ষার জন্য ক্লিনিং উপকরণ সরবরাহ করা হবে। আগামী অর্থবছরে মেয়েদের হাইজিন ওয়াশরুম নিশ্চিতকরণে বেশ কিছু প্রতিষ্ঠানে ওয়াশরুম মেরামত,সংষ্কার ও নির্মান করে দেয়া হবে। বিশাল এই কর্মযজ্ঞ তখনই সফল হবে যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি পেয়েছে মর্মে প্রতীয়মান হবে। এ লক্ষে উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে নিয়মিত শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় করে চলেছেন।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD