রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া আইডিয়াল ফাউন্ডেশন আয়োজনে ধুবাড়িয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
আজমীর হোসেন খান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক রাজা, আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসহাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।









