বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানায়।

আইআরজিসি জানায়, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা এবং জর্ডানের আজরাকের একটি ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বুধবার ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ‘সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে হামলায় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আইআরজিসির দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

বুধবার ভোরে কুয়েতে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়, উপসাগরীয় এ দেশের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে অনুমোদিত কার্যপ্রণালি অনুসারে শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তুগুলো প্রতিহত করছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD