শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মো. রবিউস সানি আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি

(Climate Action)’ জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা স্লোগান সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক এস এম মেহেদীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মেহেদী হাসান বলেন, পরিবেশ রক্ষা একমাত্র প্রয়োজন গাছ। আমরা সবাই গাছ লাগাই, গাছের সাথে গাছের পরিচর্যা করি, পরিবেশকে রক্ষা করি। এই আহবান জানান সবাইকে। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, সহকারী পুলিশ সুপার রুপক চন্দ্র পাল জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক হারুন-অর-রশিদ পাঠান, পরিদর্শক মোজাম্মেল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD