শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

জনভোগান্তি

শিক্ষকদের মহাসমাবেশে বন্ধ হাইকোর্ট মোড়-পল্টন সড়ক

ষ্টাফ রিপোর্টার

সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে করে হাইকোর্ট মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত রাস্তাটি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী জনসাধারণ।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। মহাসমাবেশের মূল মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলেও এটির বিস্তৃতি হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়েছে।

ফলে এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রাস্তা বন্ধ হওয়ার ফলে প্রেস ক্লাব হয়ে চলাচল করা যানবাহনগুলো সচিবালয়ের সামনের রাস্তা ব্যবহার করে চলাচল করছে। ফলে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

মহাসমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেস ক্লাব এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD