বৃহস্পতিবার | ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

শৈলকুপা

শৈলকুপায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন

এইচ এম ইমরান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর বাজারে মিথ্যা মামলা, হয়রানি, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাট ফাজিলপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার হিসেবে উল্লেখিত ইসলাম শামীম ওরফে ডাগা শামীম ওরফে পিন্টুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, শৈলকুপা উপজেলার ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর গ্রামের নিরীহ সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলসহ নানা ধরনের অত্যাচার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

এ সময় ভুক্তভোগীরা এসব হয়রানি ও অত্যাচার থেকে পরিত্রাণের দাবি জানান। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা বলেন, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। কোনো ধরনের ভয়ভীতি ও হয়রানি ছাড়াই নিজেদের বাড়িঘর ও জমিজমা নিয়ে নিরাপদে থাকতে চান।

এসব বিষয়ে পরিত্রান পেতে মানববন্ধনে উপস্থিত আদিবাসীরা মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মোঃ আসাদুজ্জামান এর দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD