শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মেট্রিক টন জ্বালানি উদ্ধার,১২৪৪ মামলা

স্টাফ রিপোর্টার

জ্বালানির কোনো সংকট নেই দাবি করে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, আজ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল, ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন এবং ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুদ আছে। বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত জ্বালানি উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার মেট্রিক টন। পাশাপাশি ১২শ’ ৪৪টি  মামলা হয়েছে এবং কারাদন্ড দেওয়া হয়েছে ৪৪ জনকে।

মঙ্গলবার (৩১ মার্চ দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন।

গত বছর ডিপোগুলোতে যে পরিমাণ জ্বালানি দেয়া হয়েছিল, এ বছরও সেই পরিমাণ দেয়া হচ্ছে বলে এ সময় উল্লেখ করেন মনির হোসেন চৌধুরী। তার মতে, মজুদ করে রাখার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, চলতি সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেয়ার পরিকল্পনা আছে সরকারের। তবে, এ কার্ড বিতরণ জটিল হওয়ায় অল্প সময়ে সব গাড়িকে দেয়া সম্ভব নয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD