বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার (ভারত সরকারের পূর্ণ মন্ত্রীর মর্যাদা প্রাপ্ত) দীনেশ ত্রিবেদী চলমান ভিসা কার্যক্রম পর্যালোচনা করার জন্য যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিদর্শন করেন।
এই পরিদর্শন চলাকালে তিনি উল্লেখ করেন, যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক হলো ভারতের অন্যতম বৃহৎ ভিসা সহায়তা কেন্দ্র এবং এটি ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে থাকে।
উল্লেখ্য যে- আগামী ২৮ তারিখ থেকে টুরিস্ট ভিসায় ভারতে যাবার আবেদন জমা নেওয়া হবে। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হওয়ার কারণে কারণে ভারতে যাবার টুরিস্ট ভিসার কার্যক্রম বন্ধ ছিল।









