রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩

ইসলাম বিদ্বেষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের

স্টাফ রিপোর্টার

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানরা বৈষম্য ও বর্জনের সম্মুখীন হচ্ছেন। ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার ও সমাজকে আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ইসলামোফোবিয়া মোকাবিলা দিবস উপলক্ষে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় গুতেরেস এ আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলিম বিভিন্ন অঞ্চল এবং সংস্কৃতি থেকে এসেছেন, কিন্তু প্রায়ই তারা প্রাতিষ্ঠানিক বৈষম্য ও সামাজিক বাধার সম্মুখীন হন।

তিনি বলেন, মুসলমানরা প্রায়য় ‘আর্থ-সামাজিক বর্জন, পক্ষপাতদুষ্ট অভিবাসন নীতি এবং অযৌক্তিক নজরদারির’ শিকার হন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মুসলিম-বিরোধী বক্তব্য এই ধরনের প্রবণতাকে ইন্ধন দিচ্ছে।

গুতেরেস বলেন, ‘হেট স্পিচের’ বিস্তারের কারণে ব্যক্তি বা উপাসনালয় হয়রানি ও সহিংসতার শিকার হতে পারে।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে, জাতিসংঘ প্রধান বিভিন্ন দেশের সরকারগুকে ‘হেট স্পিচ’ মোকাবিলা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে কোনো ব্যক্তিকে হয়রানি ও হেট স্পিচ থেকে রক্ষায় কাজ করতে হবে। পাশাপাশি ধর্মান্ধতা, বিদেশিদের প্রতি ঘৃণা এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, ‘ইসলামোফোবিয়া মোকাবিলার এই আন্তর্জাতিক দিবসে, আসুন আমরা প্রতিটি ব্যক্তির সমতা, মানবাধিকার এবং মর্যাদার প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হই, তাদের বিশ্বাস যাই হোক না কেন।’ তিনি আরো বলেন, ‘আসুন প্রতিটি দেশ ও সম্প্রদায় থেকে ইসলামোফোবিয়ার অভিশাপ নির্মূল করি।’

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২২ সালে সর্বসম্মতিক্রমে ১৫ মার্চকে আন্তর্জাতিক ইসলামোফোবিয়া মোকাবিলা দিবস হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব গ্রহণ করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD