কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, এটাই এনসিপির মূল বসন্ত।
শনিবার দুপুরে একটি গণমাধ্যমের ফটো কার্ড শেয়ার করে ফেসবুকে তিনি লেখেন, এটাই এনসিপির মূল বসন্ত। অভিনন্দন ঝিনাইদহ এনসিপি ইউনিট।দেখা হবে শীঘ্রই।
এদিকে শুক্রবার দুপুরে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়।









