মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

এমসি কলেজে ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৪ জনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। 

এর আগে, সকালে মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।

ঘটনার পর গোয়েন্দা তৎপরতায় তিন দিনের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। পরে ২০২১ সালের ৩ ডিসেম্বর গ্রেফতারকৃত আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। 

/এএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD