মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩

কালুখালী

কালুখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের ৪ জনসহ আহত ১০

আবু সাঈদ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালকের নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন’ পরিাবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পাংশা সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, সিএনজি চালক আব্দুর রহমান বাবলুকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের কাজ শুরু করে। এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD