‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান – টেকসই উদ্যোগ করি বেগবান’ এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব মাতৃ মুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রচার অভিযান ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন।
সভায় ডাঃ নাহিদা ইয়াসমিন, সিনিয়র স্ট্যাফ নার্স শামছুন্নাহার, সিনিয়র স্টাফ নার্স আছিয়া খাতুন প্রমূখ বক্তব্য প্রদান করেন।
মাতৃদুগ্ধ সপ্তাহের সভায চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রসূতি মা,সংবাদকর্মী ও সুধীজন অংশ নেন।আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন বলেন,শিশুর জন্য মায়ের প্রথম দুধ (শালদুধ) শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। এটি নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়া ও স্থূলতার ঝুঁকি কমিয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।









