রাজবাড়ীর কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই। সকলে শোকের সায়রে ভাসিয়ে গত মঙ্গলবার রাত সারে ১০টায় গোপালপুর গ্রামের নিজ বাড়ীতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা ১৯৪১ সালে রাজবাড়ী কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের সম্ভান্ত মোল্লাবাড়ীতে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করতেন। এর মধ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন তার জীবনের সেরা কাজ।
যুদ্ধের শুরুতে তিনি যশোরের শ্রীপুরের নবুয়ত মোল্লার হাত ধরে আকবর চেয়ারম্যানের বাহিনীতে যোগদেন। তার সাহসিকতায় ও দক্ষতায় মুগ্ধ হয়ে আকবর চেয়ারম্যান তাকে ভারতে বিশেষ প্রশিক্ষণ গ্রহনের জন্য প্রেরন করেন। পরবর্তীতে তিনি আবু হোসেন সরদারের ( হোসেন কমান্ডার) অধীনে কাজ করেন।
বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা আজাহার মোল্লার গার্ড অফ অনার প্রদান শেষে জানাজা সম্পন্ন করা। গোপালপুর মাধ্য উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গার্ড অপ অনার ও জানাজা অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস,এম রেজাউল করিম, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কাজী সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার,সমাজ সেবক নাসিরুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন,ওবাইদুল কবির কুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
পারিবারিক সুত্র জানায়,আগামী ২৩ অক্টোবর গোপালপুর গ্রামের নিজ বাড়ীতে তার কুলখানী অনুষ্ঠিত হবে।









