বুধবার | ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩

এলজিইডি প্রতিমন্ত্রী

ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

জেলা প্রতিনিধি

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(১৪ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা এলজিইডি কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা
-কর্মচারীরা।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে বৃক্ষরোপণ
 কর্মসূচিতে অংশ নেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD